করোনাভাইরাস: অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে একদিনে আক্রান্ত ১৬০২, মৃত্যু ২১
১৮ মে ২০২০, ০৫:২৬ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২৩ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৪ হাজার ৫৮৫ জন।
সোমবার (১৮ মে) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ, ৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন এবং সিলেট ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন। মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন । এছাড়া শনাক্তের তুলনায় সুস্থতার হার ১৯ দশমিক ২১ শতাংশ, আর মৃত্যু হার এক দশমিক ৪৬ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, ৪২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ছিল ৯ হাজার ৯৩৩ টি। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭৮৮টি নমুনা। এখন পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২৩১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৩৮২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯৬ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ১ হাজার ৭০০ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ৩ হাজার ৪১২ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ৪৩ হাজার ৯০৭ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন দুই হাজার ৭৪১ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক লাখ ৯৩ হাজার ৮৭২ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫০ হাজার ৮৮ জন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ