দুই তিন দিনের মধ্যেই পাওয়া যাবে দেশে উৎপাদিত করোনার ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী
১৬ মে ২০২০, ১০:০৬ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে উৎপাদিত করোনা ভাইরাসের ওষুধ রেমডিসিভির আগামী দুই তিন দিনের মধ্যে হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৬ মে) সাংবাদিকদের তিনি এসব বলেন বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্পূর্ণ সরকারি খরচে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ২শ’ শয্যার কোভিড ১৯ হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। যেখানে কোভিড রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মোট আক্রান্তের প্রায় ৮৫ ভাগ ঢাকা বিভাগের। বাকি ১৫ শতাংশ অন্য ছয়টি বিভাগের ৫৫টি জেলায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ এবং গাজীপুর ঢাকা বিভাগের মধ্যে করোনা অন্যতমভাবে ছড়িয়েছে। রেড জোন বললে বলতে হয় ঢাকা সিটি করপোরেশন ও তার আশেপাশের জেলাগুলোকে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটাই প্রথম প্রাইভেট সেক্টর হাসপাতাল যেটা আমরা গ্রহণ করলাম। মুজিববর্ষে একটি প্রাইভেট হাসপাতালকে কোভিড হাসপাতাল রূপান্তরিত করতে পেরে আমরা আনন্দিত। এটা নিয়ে ঢাকা শহরে ১৪টি হাসপাতাল আমরা তৈরি করলাম কোভিডের জন্য। তিনি বলেন, উন্নত অনেক দেশগুলোয় এই মহামারি সামাল দিতে পারেনি। লাখ লাখ মৃত্যু এবং আক্রান্ত। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমাদের টেস্টিং ফ্যাসিলিটি বাড়ানো হয়েছে। আমাদের চেষ্টা হলো আগামী অল্পদিনের মধ্যে ল্যাব সংখ্যা বাড়ানো। এ মাসের মধ্যেই টেস্ট ফ্যাসিলিটি ১০ হাজারের উপরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সব সময় মানুষকে সচেতন করার চেষ্টা করছি। কিন্তু ভীষণ কষ্ট পাই যখন দেখি মানুষ আমাদের কথাগুলো শুনছে না। তারা বিভিন্ন স্থানে জটলা করে। হাট বাজারে গিয়ে শপিং করে। আমাদের নিজেদের সচেতন করতে হবে। ঈদের আনন্দ করার জন্য জামা কিনতে যাই, কিন্তু আমরা বুঝতে পারি না যে একটুখানি আনন্দের আশায় আমরা অনেকটা দুঃখের দিকে ধাবিত হচ্ছি।
তিনি বলেন, অনেক সময় দেখা যায় রোগীরা চিকিৎসকের কাছে তথ্য গোপন করেন। এটা ভয়ের কিছু না। বরং চিকিৎসককে সঠিক তথ্য দিন, তারা দিনরাত এক করে আপনাদের জন্য পরিশ্রম করছে। আপনার একটু ভুলের জন্যই তাদের কষ্ট বৃথা হওয়ার পাশাপাশি আপনার সব থেকে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা