করোনাভাইরাস: ২০ হাজার ছাড়ালো করোনা রোগী, শনাক্তের নতুন রেকর্ড ১২০২, মৃত্যু ১৫
১৫ মে ২০২০, ০৪:৩৫ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২০ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২৭৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ৩ হাজার ৮৮২ জন। দেশে কোভিড-১৯ রোগী প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেই হিসাবে ৬৯ তম দিনে এসে শনাক্ত ২০ হাজার ছাড়ালো।
শুক্রবার (১৫ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৭ জন। এদের মধ্যে বয়সের হিসাবে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৪১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি, এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫৮২টি। ৪১ টি ল্যাবের মধ্যে ঢাকার ভেতরে রয়েছে ২০টি, আর ঢাকার বাইরে রয়েছে ২১টি। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৬০ হাজার ৫১২টি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা