করোনাভাইরাস: প্রতিদিন ভাঙছে আগের রেকর্ড, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯০ জন
০৬ মে ২০২০, ০৪:২২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৯০ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। গত কয়েকদিন ধরে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১১ হাজার ৭১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে।
বুধবার (৬ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
সর্বশেষ মারা যাওয়া ৩ জনের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী। তাদের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের বেশি এবং একজনের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। দুজন ঢাকার ভেতরে এবং একজন ঢাকার বাইরে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৭৭১টি এবং পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৪১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৯ হাজার ৬৪৬টি।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৮৪ জনকে। এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা এক হাজার ৭৯৪। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন করা হয়েছে তিন হাজার ৮৮৯ জনকে। এখন পর্যন্ত দুই লাখ এক হাজার ৭০০ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ৮৭২ জন এবং এখন পর্যন্ত ছাড় পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৫৬১ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ১৯৩ জন।’
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা