১৫ মে পর্যন্ত বাড়ছে সরকারি ছুটি
০২ মে ২০২০, ০৪:৪৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটির মেয়াদ আরো বাড়ছে। আগামীকাল (৩ মে) রোববারের মধ্যে নতুন ছুটির সিদ্ধান্ত জানানোর চিন্তা করছে সরকার।
শনিবার (২ মে) এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। ছুটির বিষয়ে প্রধানমন্ত্রী ইনিসিয়েটিভ (পদক্ষেপ) নিবেন। তিনি বলেন, ৬ মে থেকে ১৫ মে পর্যন্ত ছুটি বাড়তে পারে। এ বিষেয়ে আগামীকাল (রোববার) প্রজ্ঞাপন জারি হবে আশা করছি।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত এবং চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছিল।
তবে ছুটি বর্ধিত হলেও বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবাসহ আরও যেসব জরুরি সেবা রয়েছে, সেগুলো আগের মতোই খোলা থাকবে বলে জানা গেছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা