করোনায় দেশে মারা গেলেন আরও ৫ জন, শনাক্ত ৫৫২, মোট সুস্থ ১৭৭
০২ মে ২০২০, ০৪:৩১ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৫২ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৮ হাজার ৭৯০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন। শনিবার (২ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় যে পাঁচ জন মারা গেছেন তারা সবাই ঢাকার বাসিন্দা। এর মধ্যে পুরুষ ৩ জন ও নারী ২ জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৯৩টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭টি নমুনা। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, নমুনা সংগ্রহের হার আগের দিনের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি এবং পরীক্ষার হার আগের দিনের তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৪৭ শতাংশ। আগের দিনের নমুনা পরীক্ষায় ১০ দশমিক ২৪ শতাংশ রোগী শনাক্ত হয়েছিল। গত দিনের তুলনায় আমাদের সামান্য হলেও শনাক্ত রোগীর হার কমেছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৬৮ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা ১ হাজার ৬৩২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৮ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ১ হাজার ২২ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ১ হাজার ৫৪৩ জনকে। এখন পর্যন্ত ১ লাখ ৯০ হাজার ৪৪৩ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে।
নাসিমা সুলতানা আরও জানান, কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২ হাজার ৮৫০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ৩৪৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৯ হাজার ৯৪ জন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ