করোনাভাইরাস: দেশে একদিনে আরো ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৯
২৫ এপ্রিল ২০২০, ০৩:৫৩ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারী আকারে ছড়িয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৪০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৩০৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৪৯৯৮ জন করোনা রোগী শনাক্ত হলো।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩১৮ জনের। এ ছাড়া এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত করোনা রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৮ লাখ ৩১ হাজার ৮৬০ জন। এদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ২৭ হাজার ৫৩২ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৫২৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা