করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ১৩১, মোট শনাক্ত ৪৬৮৯
২৪ এপ্রিল ২০২০, ০৪:১২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মোট মৃতের সংখ্যা ১৩১ জন। একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫০৩ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৪ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ৬৮৬টি। গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের ৪ জনই পুরুষ এবং বয়স ৫১ থেকে ৬০ এর মধ্যে, সবাই ঢাকার।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার হার শতকরা ৭ দশমিক ৯ শতাংশ বেশি। এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ১২৩ জন, মোট আইসোলেশনে আছেন ৯৯৫ জন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৮ জন, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন মোট ৬২২ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা