সমালোচনা না করে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৫ এপ্রিল ২০২০, ০৪:৪৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
যারা সরকারের সমালোচনায় ব্যস্ত, তাদেরকে সমালোচনা না করে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান গ্রহণের সময় একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, যারা শুধু সমালোচনাই করে যাচ্ছেন, তারা মানুষকে কোনও সাহায্য করছে না। সমাজের যারা বিত্তবান আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ভিড় এড়িয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে ত্রাণ বিতরণ করেন। যে দলেরই হোক, ত্রাণ নিয়ে কোনো ধরনের দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে; সেজন্য আগাম ব্যবস্থা হিসেবে প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছে সরকার। ত্রাণের সুবিধা যাতে প্রত্যেকেই পান তা নিশ্চিতে সরকার কাজ করছে। ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালুর কথা জানান সরকার প্রধান। করোনাভাইরাসের এই দুঃসময় পার করে সবাই যাতে স্বাভাবিকভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারে, সেজন্য তিন বছর মেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পুলিশের মহাপরিদর্শক হিসেবে বেনজীর আহমেদকে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল।
এসময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা