আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
১৩ এপ্রিল ২০২০, ০৪:৩১ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তার ভাষণে করোনা পরিস্থিতি ও বৈশাখীর অনুষ্ঠান সম্পর্কে নির্দেশনা দেবেন বলে জানা গেছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।
এর আগে গত ২৫ মার্চ করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা নিয়ে গত ৫ এপ্রিল এক সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এদিন সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ৭২ হাজার ৭৭৫ কোটি টাকার পাঁচটি প্যাকেজে আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।
এরপর থেকে দেশের সার্বিক করোনা পরিস্থিতি জানতে ও দিক দির্নেশনা দিতে কয়েক দফা ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। জানা গেছে, এই ভিডিও কনফারেন্স পর্যায়ক্রমে সব জেলার সংশ্লিষ্টদের সঙ্গে করবেন প্রধানমন্ত্রী।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার