করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিকর তথ্য শেয়ার-প্রচারে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা
২৮ মার্চ ২০২০, ০৯:৫৭ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। শনিবার (২৮ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালে যেন সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্য কোনোভাবে গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো না হয় সেদিকে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি অনুরোধ জানোনো হচ্ছে।
করোনাভাইরাস বা যে কোনো বিষয়ে কোনো রকমের তথ্য শুনলে বা সামাজিক মাধ্যমে পেলে তা যাচাই-বাছাই করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে তথ্য বিরণীতে বলা হয়, সরকারি সূত্র বা পরীক্ষিত মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম থেকে প্রাপ্ত বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এতে আরও বলা হয়, গুজব সম্পর্কে সচেতন থাকুন এবং অন্যকেও সতর্ক করুন।
মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে গুজব মোকাবিলায় ৯৯৯ নম্বর বা তথ্য অধিদফতরের ফোন নম্বর ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮ এবং ইমেইল piddhaka@gmail.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিবরণীতে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।
স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) শনিবারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগে যা ছিল তা-ই আছে। অর্থাৎ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৪ জন। এই নিয়ে করোনায় সংক্রমিত মোট ১৫ জন সুস্থ হয়েছেন। আর মৃতের সংখ্যা পাঁচজনই আছে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ