আতঙ্ক না ছড়িয়ে শক্ত ও সচেতন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
১৯ মার্চ ২০২০, ০৮:১৩ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্ক না ছড়িয়ে শক্ত ও সচেতন থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এটা গ্লোবাল ও ভয়ানক সমস্যা। প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। অপ্রয়োজনীয় চলাফেরা কমিয়ে দায়িত্ব পালন করতে হবে। সহযোগিতার মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন-প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপার্সন শেখ হাসিনা। এনইসি সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, এনইসি শুরুর প্রথম ১ ঘণ্টা করোনা নিয়ে আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী বলেছেন, প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। সহযোগিতার মাধ্যমে সচেতনা তৈরি করতে হবে। প্রধানমন্ত্রীর মূল বার্তা হলো করোনা ভয়ানক সমস্যা। এটা প্রতিরোধ করতে হবে। কাজও করতে হবে। তবে জনগণের সুরক্ষাও দিতে হবে। এ জন্য খুব সীমিত কিছু করার স্বাধীনতা আমাদের আছে। আমাদের সচেতন হতে হবে। এক ধরনের সেল্ফ কোয়ারেন্টাইন। নিজেকে নিজে কোয়ারেন্টাইন করা।
এখন প্রযুক্তির যুগ। মোবাইল, ল্যাপটপ ব্যবহার করা যায়। যোগাযোগ করা যায়। অপ্রয়োজনীয় চলাফেরা কমিয়ে দায়িত্ব পালন করতে হবে। তাই বলে করোনার দোয়াই দিয়ে কোনো কাজ বন্ধ করা হবে না। বরং প্রয়োজনীয় সভা যেমন কেবিনেট ও একনেক সভা হবে। আমাদের আরও পরিশ্রমী ও দক্ষ হতে বলেছেন প্রধানমন্ত্রী বলে জানান পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী জানান, এনইসি সভায় চলতি (২০১৯-২০) অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। কারণ প্রথমে দুই লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিলো। কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা অর্থ ব্যয় করতে না পারায় কম-বেশি করে সংশোধিত এডিপিতে এক লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা