বিদেশ ফেরতদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক
১৬ মার্চ ২০২০, ০৬:৩৩ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে এলে তাকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। সরকারের এ নির্দেশ না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, বিদেশ থেকে ফেরা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ জন্য স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ জন্য সিটি কর্পোরেশনের মেয়র, ডিসি, পৌরসভার মেয়র, টিএনও, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ বিষয়ে খোঁজ রাখতে বলা হয়েছে। বিদেশফেরতদের শনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। সরকারি এ নির্দেশ না মানলে ব্যবস্থা নেয়া হবে। ‘কেউ যদি এই নির্দেশ অমান্য করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
সচিব বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নির্দেশনা দেয়া হয়েছে অভিভাবকদের নিশ্চিত করতে হবে যাতে তাদের ছেলে মেয়েরা একাকি ঘুরে না বেড়ায়। কারণ তাদের ছুটি দেয়াই হচ্ছে সেফটির জন্য। বাইরে যদি ঘোরাফেরা করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে বিভিন্ন ব্যবস্থা নেয়া হবে। অভিভাবকের সঙ্গে ঘুরতে গেলে সেটা যেতে পারবে, কিন্তু একা একা বা দলগতভাবে কেউ যেন ঘুরে না বেড়ায়।
মোবাইল কোর্ট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ কোন অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। আইন আপনাকে কোন বেআইনি কাজের জন্য প্রোটেকশন দেবে না।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা