মশা নিয়ন্ত্রণ করতে মেয়র ও কাউন্সিলরদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মশা নিয়ন্ত্রণে ঢাকার নতুন মেয়র ও কাউন্সিলরদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ে সমস্যা। এখন থেকেই এই মশা নিয়ন্ত্রণে সবাইকে ব্যবস্থা নিতে হবে। সেদিকেও আপনাদের (নতুন মেয়র ও কাউন্সিলরদের) দৃষ্টি দিতে হবে। মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী এটা মাথায় রাখতে হবে। সেদিকে আপনারা বিশেষভাবে নজর দেবেন। যেন সঠিক ভাবে এটা (মশা নিয়ন্ত্রণে ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ) করা হয়।
করোনোভাইরাস সংক্রমণ রোধে সরকার প্রস্তুতি নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখনও আমাদের দেশে (করোনা ভাইরাস) আসেনি। কিন্তু এরকম যদি দেখা যায় সে জন্য আমরা ডেডিকেডেট একটা হাসপাতাল আলাদা করে দিয়েছি। সেখানে নার্স, ডাক্তার যারা সার্ভিস দেবে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের জন্য পোশাক, তাদের সুরক্ষার ব্যবস্থা, সেগুলো করছি।
অনুষ্ঠানে প্রথমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নব-নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার