দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫১ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা বারবার আমাকে ভোট দিয়েছেন। মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২০ উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, সেই জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি। ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি। ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। তিনি বলেন, আমরা এখন স্বাধীন জাতি। বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায়। দীর্ঘ এক দশক ধরে ক্ষমতায় থেকে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে কেউ এখন অবহেলা করতে পারে না।
সরকারপ্রধান বলেন, ২০২১ সালের মধ্যে আমরা ঘরে ঘরে আলো জ্বালাবো। বাংলাদেশের একজন মানুষও যেন গৃহহারা না থাকে। যারা নদী ভাঙনে ঘর হারিয়েছেন তারা ঘর পাবেন। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার