চীনে অবস্থানরত বাংলাদেশিদের ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
২৭ জানুয়ারি ২০২০, ০১:৩৪ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চীনে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে, করোনাভাইরাস সংক্রমণের ক্ষমতা আরও প্রবল হচ্ছে এবং সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। এ পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে তালিকা করা হচ্ছে। এছাড়া সেখান থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
শাহরিয়ার আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। আমরা চীন সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই মূল লক্ষ্য। এ বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে। যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনের উহানে ৩ থেকে ৪শ’ বাংলাদেশি রয়েছেন। বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনো কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।
বাংলাদেশ দূতাবাস থেকে একটি হটলাইন খোলা হয়েছে। এ হটলাইন নম্বর হলো (৮৬)-১৭৮০১১১৬০০৫।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা