শেকড়ের সন্ধানে না গেলে সামনে এগিয়ে যাওয়া অস্তিত্বহীন হয়ে যায়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
২৫ জানুয়ারি ২০২০, ১১:০০ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শিল্প, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য সর্বত্রই একটা বেমানান প্রতিযোগিতা চলছে। বর্তমান সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে একটা রুচিবোধ আছে। সবাইকে এটা ধারণ করতে হবে। শেকড়ের সন্ধানে না গেলে সামনে এগিয়ে যাওয়া অস্তিত্বহীন হয়ে যায়। অতীতের গর্ভেই বর্তমানের সৃষ্টি আর বর্তমানকে ভিত্তি করেই সামনের দিকে এগিয়ে যাওয়া।
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে লেখক শামীম আমিনুর রহমানের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, ইতিহাসবিদ ও গবেষক ড. মুনতাসীর মামুন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি নিখিল চন্দ্র গুহ, কথাসাহিত্যিক আলী ইমাম এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক লুভা নাহিদ চৌধুরী।
গণপূর্ত মন্ত্রী বলেন, সকলে মিলে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে উদ্ধার করতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে। অবিরাম সামনের দিকে এগিয়ে চলা যেনো ঠুনকো ভিত্তির উপরে না হয়, সেটা যেনো দৃঢ়তার সাথে ধারণ করার মতো হয়। তবেই বাঙালির নিজস্ব কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য আমরা রক্ষা করতে পারবো।
মন্ত্রী আরো বলেন, সৃজনশীলতার প্রতি আমাদের দৃষ্টিপাত খুবই কম। সৃজনশীল জায়গায় সেলফ সেন্সরশীপ তৈরী করে রাখা হয়। দায়সারাভাবে সময়কে অতিক্রম করে যাবার একটা অসুস্থ প্রতিযোগিতায় আমরা আছি। আমরা সৃষ্টি এবং সৃজনশীলতার গুণগত মানের দিকে এগোতে চাইনা, চাই গতানুগতিকভাবে সময় অতিক্রম করতে এবং বাহবা পাওয়ার জন্য সস্তা কাজ করতে। এ জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা