নতুন তথ্য সচিব নিযুক্ত হলেন কামরুন নাহার
৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:১৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে নতুন তথ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তথ্য সচিব আব্দুল মালেকের মেয়াদ সোমবার (৩০ ডিসেম্বর) শেষ হচ্ছে।
এর আগে কামরুন নাহার সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫৮ বছর বয়সী কামরুন নাহারের চাকরির মেয়াদ আছে আগামী বছরের নভেম্বর পর্যন্ত। অবসরোত্তর ছুটি শুরুর আগে তার নিজের ক্যাডারে ফিরে আসার বাধ্যবাধকতা ছিল।
বিসিএস (তথ্য-সাধারণ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে কামরুন নাহারকে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় সরকার। ওই পদে দায়িত্বে তিনিই দেশের প্রথম নারী। চলতি বছরের জানুয়ারিতে তাকে রাষ্ট্রপতির দশ শতাংশ কোটায় প্রেষণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব দেয়া হয়। কামরুন নাহারের স্বামী খন্দকার আনোয়ারুল ইসলাম গত অক্টোবর থেকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করে আসছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল