আগামী ১ বছরেও লবণের কোনো ঘাটতি হবে না- শিল্পমন্ত্রী
২০ নভেম্বর ২০১৯, ০৭:৫৮ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে ছয় মাসের চাহিদার পরিমাণ লবণ মজুত রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, গত মৌসুমে ১৬ লাখ ৫৭ হাজার টন জাতীয় চাহিদার বিপরীতে ১৮ লাখ ২৪ হাজার টন লবণ উৎপাদন হয়েছে। আজ ২০ নভেম্বর পর্যন্ত লবণ মিল ও চাষি পর্যায়ে ছয় লাখ ১১ হাজার টন লবণ মজুত রয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডিজিটাল ওয়েজ সামিটের উদ্বোধন শেষে ব্রিফিংকালে শিল্পমন্ত্রী এ কথা জানান। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ সময় উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশে মোট লবণ মিলের সংখ্যা ২৭০। এর মধ্যে ২২২ টি মিল চালু রয়েছে। চালু মিলে মোট দৈনিক উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার ৫২০ টন। অন্যদিকে ভোজ্য লবণের দৈনিক জাতীয় চাহিদা ২ হাজার ৪৫৪ টন। ভোক্তা পর্যায়ে চাহিদা কম থাকায় মিলগুলো উৎপাদন কমিয়ে দৈনিক তিন হাজার টন লবণ উৎপাদন করছে। তিনি আরো বলেন, মঙ্গলবার (১৯ নভেম্বর) মিল থেকে বাজারে মোট ৩ হাজার ২০০ টন লবণ সরবরাহ করা হয়েছে। নতুন মৌসুমে উৎপাদিত লবণও ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে। লবণের পর্যাপ্ত মজুতের ফলে শুধু ৬ মাস নয়, আগামী ১ বছরেও কোনো ঘাটতি হবে না বলে উল্লেখ করেন তিনি।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সূচিত উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। পদ্মা সেতু, রামু, ভোলা ও নাসিরনগরের ঘটনা, যানবাহন ও নিরাপদ সড়ক আন্দোলন ইত্যাদি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে এ ধরনের মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে। ওপেন ডাটা এনালাইসিসের মাধ্যমে ইতিমধ্যে এসব জঘন্য অপরাধে জড়িত দেশি বিদেশি চক্রকে শনাক্ত করা হয়েছে। দেশবিরোধী এসব সাইবার ক্রিমিনালদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন