সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন শিল্পমন্ত্রী
২৮ অক্টোবর ২০১৯, ১২:৩৩ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
খাদ্য শিল্পের উন্নত প্রযুক্তি ও গবেষণাগার পরিদর্শনের জন্য সুইজারল্যান্ড সফরে গেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। সোমবার (২৮ অক্টোবর) সকালে তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
চার দিনের সুইজারল্যান্ড সফরে তিনি খাদ্য প্রক্রিয়াজাতকরণে ১৫৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান নেস্লের প্রধান কার্যালয় এবং গবেষণা কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়া, তিনি বাংলাদেশের খাদ্য শিল্পের মানোন্নয়ন ও প্রযুক্তি স্থানান্তরে দ্বিপাক্ষিক সহায়তার উপায় নিয়ে নেস্লের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
শিল্পমন্ত্রী ৩১ অক্টোবর আবুধাবির উদ্দেশে সুইজারল্যান্ড ত্যাগ করবেন। তিনি ২-৪ নভেম্বর আবুধাবির এমিরেটস্ প্যালেস হোটেলে অনুষ্ঠিতব্য স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রিপর্যায়ের অষ্টম সম্মেলনে (The Eight Ministerial Conference of Least Developed Countries (LDCs)) অংশ নেবেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ইনোভেশন ইন পার্টনারশীপস্ অ্যান্ড ফান্ড মোবিলাইজেশন (Innovation in Partnerships and Fund Mobilization) শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন।
এছাড়া, তিনি একই স্থানে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডোর) সাধারণ সম্মেলনের ১৮তম অধিবেশনে (The 18th Session of the General Conference of UNIDO) যোগ দেবেন। তিনি এ অধিবেশন উপলক্ষে আয়োজিত ‘লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন (Gender Equality and the Women Empowerment)’ এবং অন্তর্ভুক্তিমূলক শিল্পের ভবিষ্যৎ (The Future of Inclusive Industry) শীর্ষক দু’টি প্যানেল আলোচনায় অংশ নেবেন। এসব প্যানেল আলোচনায় তিনি লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নারী ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিল্পায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে বাংলদেশ সরকার গৃহিত উদ্যোগ ও কৌশলগুলো তুলে ধরবেন।
৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে শিল্পমন্ত্রীর।
বিভাগ : বাংলাদেশ
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন