বিদেশী শিল্পী এনে বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে কর দিতে হবে: তথ্যমন্ত্রী
১৭ অক্টোবর ২০১৯, ০৩:১৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশী শিল্পীদের নিয়ে বিজ্ঞাপন তৈরি করলে কর দিতে হবে। এক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে যে কোনো বিদেশী শিল্পী এনে বিজ্ঞাপন তৈরি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কর দিতে হবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্যাবল লাইন ডিজিটালে রূপান্তর শীর্ষক এক সভায় তথ্যমন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী বলেন, কয়েকটি টিভি চ্যানেলে বিদেশী সিরিয়াল ডাবিং করে দেখানো হচ্ছে। ভবিষ্যতে যারা এসব সিরিয়াল দেখাবে তাদেরকে তথ্য মন্ত্রণালয়ের সেন্সর বোর্ড থেকে অনুমোদন নিতে হবে। তবে বর্তমানে যারা বিদেশী সিরিয়াল ডাবিং করে দেখাচ্ছে তাদের অনুমতি দেয়া হবে।
তথ্যমন্ত্রী ডিটিএইচ সংযোগ বিষয়ে বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ডিটিএইচ সংযোগ বন্ধ করতে হবে। নতুবা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ডিটিএইচ সংযোগ দেয়ার কারণে দেশের সাত থেকে আটশ কোটি টাকা পাচার হচ্ছে।
ক্যাবল লাইনগুলোকে ডিজিটালে রূপান্তরের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, এটি না হলে সম্প্রচার যেমন যথাযথ হয় না তেমনি সরকারও রাজস্ব হারায়।
বিদেশী দুটি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করায় তথ্য মন্ত্রণালয় প্রাণ কোম্পানির কাছে ব্যাখা চেয়েছে বলেও জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা