পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৬ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ উন্নত হচ্ছে, এই অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে হলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা জরুরি। যা পুলিশের ওপর বর্তায়। এ জন্য পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে বাংলাদেশ পুলিশের নিজস্ব ব্যাংক ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর উদ্বোধন করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি পুলিশের সাধারণ পদে যারা রয়েছেন তাদের বক্তব্য শোনেন।
পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানায় কার্যক্রম শুরু হয় কমিউনিটি ব্যাংক বাংলাদেশের। পুলিশের মালিকানাধীন ব্যাংকটির নাম কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল)।
গণভবনে ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিজ বক্তব্যের পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইন ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গুলশান কর্পোরেট শাখায় কথা বলেন। রাজারবাগ পুলিশ লাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত ছিল। কিন্তু এ সময় প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর সাধারণ সদস্যদের বক্তব্য শুনতে চান।
এ সময় তিনি বলেন, যারা উচ্চপদে আছে তাদের কথা তো শুনতেই পারি, সাধারণ কাউকে বক্তব্য দিতে বলতে পারেন। পরে সেখানে কনস্টেবল খায়রুন্নাহার চৌধুরী ও সহকারী পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীর বক্তব্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গুলশান কর্পোরেট শাখা ব্যবস্থাপক হাসিনা ফেরদৌস ও একজন ভোক্তার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।
এর পর প্রধানমন্ত্রীর হাতে একটি স্মারক তুলে দেন পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ