উপজেলা নির্বাহী কর্মকর্তারা পাচ্ছেন প্রায় কোটি টাকা মূল্যের গাড়ি
১৯ জুন ২০১৯, ০৮:০১ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
টাইমস ডেস্ক:
উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) পাচ্ছেন ৯০ লাখ ৩১ হাজার টাকা দামের মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপ। প্রথম পর্যায়ে দেশের ৬৬ জন ইউএনও’র জন্য এটি কেনা হচ্ছে। বাকি ইউএনওদের জন্য পরবর্তীতে পর্যায়ক্রমে এই গাড়ি কেনা হবে।
বুধবার (১৯ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের জানান, ‘চলতি (২০১৮-১৯) অর্থবছরের বাজেট থেকে এসব গাড়ি কেনার অর্থ বরাদ্দ দেওয়া হবে। গাড়িগুলোর ব্র্যান্ড মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপ। এসব গাড়ি কিনতে সরকারের মোট ব্যয় হবে ৫৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা।’
নাসিমা বেগম আরও জানান, গাড়িগুলো সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ। এর আগে ৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য মিতসুবিশির পাজেরো স্পোর্টস কিউএক্স মডেলের জিপ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ওই দিন সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত কমিটির বৈঠকে প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ