জাতীয় সংসদ ভবনে শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
০৩ জানুয়ারি ২০১৯, ০৪:৩০ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৪:২১ এএম
নিজস্ব প্রতিবেদক
আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্যসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠানে শুরুতে শপথ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সব সংসদ সদস্য তাদের নিজ নিজ স্থানে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ শেষে সংসদ সদস্যরা সংসদ সচিবালয়ের স্বাক্ষর খাতায় সই করেন। আওয়ামী লীগ ছাড়াও এ সময় শপথ নেন ১৪ দল ও মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাসদ (ইনু), জাসদ (আম্বিয়া), তরিকত ফেডারেশন, জেপি-মঞ্জুর সংসদ সদস্যরা।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা