করোনায় সারাদেশে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৭
০৪ জুন ২০২১, ০৭:০৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২০ ও নারী ১৪ জন। মৃত ৩৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ এবং বেসরকারি হাসপাতালে তিনজন এবং বাড়িতে তিনজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৭৫৮ জনে দাঁড়ালো।
শুক্রবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫০৯টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৪৫৯টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬০ লাখ ২১ হাজার ১৪৫টি। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত এক হাজার ৮৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন।
নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৭২৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯২ দশমিক ৫১ শতাংশ।
মৃত ৩৪ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, মৃত ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৫, বরিশালে একজন, সিলেটে তিনজন এবং রংপুরে পাঁচজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার