করোনায় একদিনে ২২ জনের মৃত্যু, পরীক্ষা ৩৭৫৮, শনাক্ত ২৬১
১৫ মে ২০২১, ০৮:১২ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। এর আগে গতকাল ২৬ ও গত পরশু ৩১ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ১২৪ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৬১ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জন। আজ শনিবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ২৬১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৯৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও পাঁচ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ৪ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১২ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৪৩৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৭ লাখ দুই হাজার ২৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ১ হাজার ১৭১। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ৮০৯টি। এখন পর্যন্ত সারাদেশে ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর ৩৬ লাখ ৫১ হাজার ১৫৩ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা