করোনায় তিন সপ্তাহ পর মৃত্যু ৬০-এর নিচে, নতুন শনাক্ত ২ হাজার ১৭৭
৩০ এপ্রিল ২০২১, ০৫:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) তিন সপ্তাহ পর দেশে এক দিনে ৬০ জনের কম মৃত্যু হয়েছে। গত ৫ এপ্রিল একদিনে ৫২ জনের মৃত্যু হয়েছিল। এরপর গত ২৫ দিনে আর ৬০-এর নিচে নামেনি মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩২ ও নারী ২৫ জন। মৃত ৫৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৭, বেসরকারি হাসপাতালে ১৮ ও দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৪৫০ জনে।
শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৪১৯টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয় ২ হাজার ১৭৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৩৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৩, রাজশাহীতে ২, খুলনায় ৫, বরিশালে ২, সিলেটে ৫ এবং রংপুরে ২ জন মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ৩৫ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৩, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ১ এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।
গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার