করোনায় ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৭
২৪ এপ্রিল ২০২১, ০৫:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৮ জন ও নারী ২৩ জন। মৃত ৮৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন এবং বাসায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৯৫২ জনে।
একই সময়ে ৩৫০টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ২২৮টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৫৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৯৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন।
শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৫ হাজার ৪৭৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৮৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১৭ জন এবং ষাটোর্ধ্ব ৫৬জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫২ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৫ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৩ জন এবং রংপুর বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার