করোনায় একদিনে আরও ৫২ জনের মৃত্যু, দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত ৭০৭৫
০৫ এপ্রিল ২০২১, ০৭:৩২ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জন। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৭৫ জন। এটা দেশের দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত।
আগের দিন রোববার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জনের, যা দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এক দিনে ছিল সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৪৪ হাজার ৪৩৯ জন।
সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫২ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০ জন ও বাড়িতে দুইজন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ১৮ জন।
মৃত্যুদের মধ্যে শূন্য থেকে ১০ বছর একজন, দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ৯ জন এবং ষাটোর্ধ ৩২ জন রয়েছেন।
একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে- মৃত ৫২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশালে একজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়।
এছাড়া একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯৩২ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৫৫ হাজার ৪১৪ জন হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সারাদেশের ২২৭টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৯৭৯টি নমুনা সংগ্রহ ও ৩০ হাজার ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৮ লাখ ১৩ হাজার ৬২৪টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৪০ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা