করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯৯
১৯ মার্চ ২০২১, ০৬:২৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন ও বাড়িতে দুইজন মারা যান। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনে এবং মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৪২ জনের। এর আগের দিন (১৮ মার্চ) করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ১৮৭ জনের এবং মৃত্যু হয়েছিল ১৬ জনের।
শুক্রবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১০ দশমিক শূণ্য চার শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৬৮ হাজার ১১১ জনে।
একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬১৮ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ১৯ হাজার ১৪১ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে তিনজন, রংপুরে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা