এক দিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু কমেছে
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
এক দিনের ব্যবধানে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী। শুক্রবার মৃতের সংখ্যা ছিল ১১ জন। নতুন পাঁচজনসহ এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪০০ জনে।
গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবরেটরিতে ১২ হাজার ১৮৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ৩০ হাজার ৬১৬টি। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরও ৪০৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ-বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০৯ জন। এ পর্যন্ত এই ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন ও ষাটোর্ধ্ব তিনজন রয়েছেন। মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এতে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৪০০ জনের। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৩৫৩ জন ও নারী ২ হাজার ৪৭ জন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা