করোনায় সারাদেশে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৪৭০
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্য ৬ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের সকলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৯৫ জনে। একই সময়ে নতুন ৪৭০ জন রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায়য় দেশের ২১৪টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৩৪৫টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ১৮ জার ২৬৮ টি। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৭০ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৩ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৮৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৩৯৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৩৪৯ জন (৭৫ দশমিক ৬৩ শতাংশ) ও নারী দুই হাজার ৪৬ জন (২৪ দশমিক ৩৭ শতাংশ)। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ২ জন ও ষাটোর্ধ্ব ৯ জন রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা