করোনায় একদিনে ১৮ মৃত্যু, শনাক্ত ৩৯৯, সুস্থ ৮২৮
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৯ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সময় করোনা শনাক্ত হয়েছেন ৩৯৯ জন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৩৭৪ জন। আর এখন পর্যন্ত শনাক্ত হলের ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৬৯৮টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৪৮টি। এখন পর্যন্ত ৩৯ লাখ ৭১ হাজার ৫২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২৮ জন, এখন পর্যন্ত সুস্থ ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় তিন দশমিক ১৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯০ দশমিক ৫৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৩৩৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৩৯ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ওপরে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে দুই জন, রাজশাহীতে দুই জন, খুলনায় এক জন এবং রংপুরে এক জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৬ জন এবং দুই জন বাড়িতে মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ