বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু ২৪ মে, হল খুলবে ১৭ মে
২২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৮ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে। শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর পরীক্ষা শুরু করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। করোনাকালীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পবিত্র ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ১৭ মে থেকে খুলে দেওয়া হবে। এই সময়ে অর্থাৎ ২৪ মে পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা হবে না। ২৪ মে’র পরে পরীক্ষাগুলো নেওয়া হবে। আর অনলাইন ক্লাস যেভাবে চলছে সেভাবেই চলবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, হল খুলে দেওয়ার আগেই আবাসিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাইকেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
আগামী ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও স্কুল ও কলেজ এবং মাদরাসাগুলো কবে থেকে খোলা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা