করোনায় একদিনে আরও পাঁচ মৃত্যু
২০ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৪ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৮ হাজার ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫০ জন। তাদের নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন। একইসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৪ জন, দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন।
শনিবার ( ২০ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে ২১৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৭টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯ টি পরীক্ষাগারে, র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৬৮টি পরীক্ষাগারে।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ১১ হাজার ২২টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৪৮টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৩৩ হাজার ৬৩৭টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৪৪ হাজার ৪১৮টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ২১৯টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের ভেতরে পুরুষ তিন জন, আর নারী দুইজন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৬ হাজার ৩১৪ জন, আর নারী মারা গেছেন ২ হাজার ২৮ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৬৯ শতাংশ, নারী ২৪ দশমিক ৩১ শতাংশ। বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব চার জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন চারজন, আর বাড়িতে মারা গেছেন একজন। মারা যাওয়া পাঁচ জনই ঢাকা বিভাগের।
বিভাগ : বাংলাদেশ
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার