করোনায় ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬ জনের মৃত্যু
১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪২ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে প্রাণহানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মারা যান। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩১৪ জনে। এসময়ে ৪৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশের ২১৪টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৯৩ হাজার ৬৫৪টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৪৩ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪১ হাজার ৮৭৭ জন।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৩৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ২ দশমিক শূন্য ৬৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।
গতবছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। বুধবার ( ১৭ ফেব্রুয়ারি ) পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৩১৪ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ২৯৩ জন ও মহিলা দুই হাজার ২১ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব আটজন রয়েছেন। গত ২৪ ঘন্টায় মৃত ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন এবং রংপুর বিভাগে দুইজন রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার