শিক্ষকদের টিকা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান
০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান শুরু হওয়ায় যে কোনো সময় স্কুলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর সেজন্য শিক্ষক ও কর্মকর্তাদের টিকা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয় ক্লিনিকে টিকা নেয়ার পর একথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটাই আন্তরিক শিক্ষার প্রতি, উনি গতকাল এবং এর আগেও আমাকে ফোন দিয়ে বলেছেন যে, তোমার সকল শিক্ষককে টিকা দিয়ে নাও, আমরা যেকোনো সময় স্কুল খুলে দেব।
শিক্ষক-কর্মকর্তাদের কবে থেকে টিকা দেয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকদের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন। আমরা যেকোনো সময় আজ থেকে ৭ দিনের মধ্যে টিকা নেয়া শেষ করবো।
নিজের টিকা নেয়ার অভিজ্ঞতা তুলে ধরে জাকির হোসেন বলেন, আমার কাছে স্বাভাবিক মনে হল, আমরা অন্যান্য যে ইনজেকশন নেই তার চেয়ে আমার কাছে অনেক আরামদায়ক মনে হয়েছে। আমাদের সচিবসহ সকলেই নিয়েছেন। তাদের কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
উল্লেখ্য, বাংলাদেশে করেনাভাইরাসে রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার