বাংলাদেশ সবচেয়ে কম দামে করোনাভাইরাসের টিকা পাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
০১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সবচেয়ে কম দামে করোনাভাইরাসের টিকা পাচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সিরাম ইনস্টিটিউট থেকে ভারত সরকার যে দামে টিকা কিনবে, চুক্তি অনুযায়ী সেই দামে বাংলাদেশও টিকা পাবে।
সোমবার (১ ফেব্রুয়ারি) করোনা ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ করোনা মোকাবিলায় ভালো করছে। তিনি জানান, আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রায় দ্বিগুণ হচ্ছে স্বাস্থ্য খাতের বাজেট।
দেশের চিকিৎসাক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা এবং সেবার মান ও সুযোগ-সুবিধা বাড়াতে, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে বিল বিবেচনার জন্য উত্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় বিলের ওপর জনমত যাচাই এবং বিলটির বিভিন্ন দফায় সংশোধনী প্রস্তাব দেন বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য। আলোচনায় করোনা ব্যবস্থাপনায় দুর্নীতি এবং সরকারের সমালোচনা করেন বিএনপির কয়েকজন সংসদ সদস্য।
রুমিন ফারহানা বলেন, ‘নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করেছে যে জিএমআই কোম্পানি, সে কোম্পানিটি এতই শক্তিশালী এখন টিকাদানের জন্য তাদের থেকে সিরিঞ্জ নেওয়া হচ্ছে।’
হারুন অর রশিদ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় কি দুর্নীতির ডিপোতে পরিণত হয়নি? ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সরকার থেকে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি। এখন সিআইডি বলছে, মেডিকেলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?’
জবাবে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, পৃথিবীর অনেক দেশের চেয়ে করোনা মোকাবিলায় সফল বাংলাদেশ।
জাহিদ মালেক বলেন, ‘যেখানে আমাদের দুর্নীতির ব্যাপার হয়েছে সেখানেই আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা ছাড় দেইনি। আমরা চেয়েছি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হোক এবং সেটার চেষ্টাই আমরা করে যাচ্ছি। বাজেট প্রায় ডাবল হয়ে যাচ্ছে স্বাস্থ্য খাতে আগামী পাঁচ বছরে।’
করোনার টিকার দাম নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী সংসদকে জানান, চুক্তি অনুযায়ী ন্যায্য দামেই করোনার টিকা কেনা হচ্ছে। মন্ত্রী বলেন, ‘আমরাই সবচেয়ে কম দামে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছি। ভারত সরকার সিরামের কাছ থেকে যে দামে ভ্যাকসিন ক্রয় করবে, আমাদের সাথে চুক্তি যেটা, সেটার মধ্যে আছে আমাদের সে দামই দিতে হবে।’
পরে কণ্ঠভোটে সংসদে পাস হয় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা