করোনায় শিক্ষার্থীরা আক্রান্ত হলে দায় কি সমালোচনাকারীরা নেবে: প্রশ্ন প্রধানমন্ত্রীর
৩০ জানুয়ারি ২০২১, ০৭:২৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে আমাদের শিক্ষার্থী, শিক্ষক অন্যান্য কর্মচারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থাগুলো আমরা নিতে বাধ্য হয়েছি। অনেকেই সমালোচনা করেন। কিন্তু ক্লাস পরীক্ষা এগুলো করতে যেয়ে কেউ যদি আক্রান্ত হয়। তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? যারা সমালোচনা করেন এই পদ্ধতিতে রেজাল্ট দেওয়ার কারণে তারা নেবেন দায়িত্ব?’
শনিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ও হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দায় নিশ্চয়ই তারা নেবেন না। আবার নতুনভাবে সমালোচনা করবেন। এটাই আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে কিছু করতে গেলেই এর মধ্যে একটা খুঁত ধরা। কিন্তু এর ফলাফল কি হবে সেটা তারা চিন্তা করেন না। আমি ধন্যবাদ জানাই শিক্ষা মন্ত্রণালয়কে তারা অন্তত একটা রেজাল্ট দিতে পেরেছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ভালো থাকুক সেটা আমরা চাই। তাছাড়া এখন আরও আধুনিক প্রযুক্তি বেরিয়েছে। সেগুলো ব্যবহার করে আমরা আমাদের জীবনমান উন্নত করবো। আগে আমাদের দেশে কেউ এক বিষয়ে ফেল করলে পরের বছর সবগুলো বিষয়ে আবারও পরীক্ষা দিতে হতো। ১৯৯৬ সালে আমরা ক্ষমতা গ্রহণ করে সেই ব্যবস্থার পরিবর্তন করেছি। এক বিষয়ে ফেল করার কারণে একজন শিক্ষার্থীর এক বছর নষ্ট হবে কেন। এই পদ্ধতি চালু হওয়ার পরও অনেকে সমালোচনা করেছেন কিন্তু এখন এর ফলাফল এখন ভালোই হচ্ছে। আজকে আমরা যে রেজাল্ট দিলাম সেটাও শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ভালো হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা