ভিভিআইপিরা নয়, সম্মুখযোদ্ধারাই প্রথমে টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
১৯ জানুয়ারি ২০২১, ০৯:৪৩ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
ভিভিআইপিরা নয়, সম্মুখযোদ্ধারাই প্রথমে টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চিন্তাভাবনা করছি যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদের আগে দেব। যেমন ফ্রন্টলাইনার হিসেবে ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকদেরও করোনার টিকা দেওয়া হবে। যেটা প্ল্যান করা আছে সেভাবেই হবে। ভিভিআইপিরা আগে টিকা পাবেন না। প্রথমে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগের মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু হবে।
এসময় তিনি জানান, ভারত থেকে উপহার হিসেবে পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আগামীকাল বা পরশু দেশে আসছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি আমাদের যে সিডিউল আছে সেই অনুযায়ী আসবে। আগামীকালের একটা সিডিউল আছে। অথবা পরশুদিন আসবে। এটাই সবশেষ খবর।
বিশ্বের বিভিন্ন দেশে শুরুতেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী টিকা নিচ্ছেন তবে বাংলাদেশে এমন হবে কি না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, আপাতত এ ধরনের কোন চিন্তা নেই।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা