করোনায় ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৭৮
০৬ জানুয়ারি ২০২১, ০৬:৫১ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬৮৭ জনে। বুধবার (৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ১৮১টি ল্যাবে ১৫ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ দুই হাজার ৪২৯টি নমুনা।
এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৭৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ১৮ হাজার ৮৯৮ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৬৩ হাজার ৪৮০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭১ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও নারী দুইজন। এদের মধ্যে ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে দুইজন করে। এছাড়া খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৭ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ