করোনায় একদিনে ৩৪ জনসহ মৃতের সংখ্যা ছাড়াল ৭ হাজার
১২ ডিসেম্বর ২০২০, ০৫:২৩ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১১ জন। ৩৪ জনের মধ্যে হাসপাতালে ৩২ ও বাড়িতে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২০ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ১৪০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৬৫টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২টি। এ সময় নতুন রোগী শনাক্ত হন আরও ১ হাজার ৩২৯ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ১৮৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৫২ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট ৭ হাজার ২০ জন মৃতের মধ্যে পুরুষ ৫ হাজার ৩৬২ (৭৬ দশমিক ৩৮ শতাংশ) ও নারী ১ হাজার ৬৫৮ জন (২৩ দশমিক শূন্য ৬২ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন। বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রামে চারজন, বরিশালে একজন, সিলেটে দুইজন, রংপুরে দুইজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ