করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৯
০৯ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯৩০ জনে। এছাড়া গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৫৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জনে। একই সময়ে ৪ হাজার ৭৭২ জনসহ এখন পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। বুধবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৪০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৭২ টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৯ লাখ ১১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ৮৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
প্রসঙ্গত, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা