এই মুহূর্তে ওমরায় যাওয়ার সুযোগ নেই: ধর্ম প্রতিমন্ত্রী
০১ ডিসেম্বর ২০২০, ১০:১৮ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে ওমরাহ করার সুযোগ নেই। অদূর ভবিষ্যতে সুযোগ হলেও সীমিত পরিসরে ওমরাহ যাত্রী পাঠানো হবে। করোনা পরিস্থিতির কারণে শুধু ওমরাহই নয়, আগামী হজের সময় কী হবে সেটাও এখন পর্যন্ত অনিশ্চিত। মঙ্গলবার (১ ডিসেম্বর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে সংগঠনের নেতারা প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে আগাম কিছু জানানো হয় না, তারা সিদ্ধান্ত নিয়ে তবেই জানিয়ে দেয়। তখন নিশ্চিত করে সবকিছু বলা সম্ভব হয়। এখন পর্যন্ত তারা কিছুই জানায়নি।
সৌজন্য সাক্ষাতে আরআরএফ নেতাদের মধ্যে সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ নঈমুদ্দিন, অর্থ সম্পাদক রকীবুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম, মোহসিনুল করীম লেবু, সদস্য মাসহুদুল হক, মাসুদ রানা, খালেদ সাইফুল্লাহ ও সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা