করোনাভাইরাস: দেশে হঠাৎ বেড়েছে আক্রান্ত, মৃত্যু ৩৫
৩০ নভেম্বর ২০২০, ০৪:৫২ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে আক্রান্ত হঠাৎ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৬৪৪ জনে। এছাড়া নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ২৫২৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠেছেন। সোমবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৬৫টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৩৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৭লাখ ৭২ হাজার ৭০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এ পর্যন্ত মোট মৃত্যু ৬ হাজার ৬৪৪ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ৯৯ জন (৭৬ দশমিক ৭৫ শতাংশ) ও নারী ১ হাজার ৫৪৫ জন(২৩ দশমিক শূন্য ২৫ শতাংশ)। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, দশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ৫ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে ৪, খুলনায় ২, সিলেটে একজন রংপুর একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ