করোনাভাইরাস: ২৪ ঘন্টায় ২৯ জনসহ মৃত্যু ছাড়ালো ৬ হাজার ৬০০
২৯ নভেম্বর ২০২০, ০৫:৪৫ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এ দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৮৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন করোনা শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন, এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ৬ হাজার ৬০৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন। রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৬৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩৭টি। এখন পর্যন্ত ২৭ লাখ ৫৭ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ০২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৭৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৫৩৪ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ২ জন করে এবং রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় ২৯ জনই হাসপাতালে মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা