করোনাভাইরাস: দেশে হঠাৎ বেড়েছে মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০৮
২৮ নভেম্বর ২০২০, ০৬:২৭ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে একদিনের ব্যবধানে হঠাৎ বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫৮০ জনে। এছাড়া গত একদিনে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৯০৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন, ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন। এদিকে ২৪ ঘণ্টায় ২ হাজার ২০৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার (২৭ নভেম্বর) দেশে ২৪ ঘণ্টায় মোট ২০ জনের মৃত্যু খবর পাওয়া যায়। এ দিন নতুনভাবে আক্রান্ত হয়েছেন ২২৭২ জন।
শনিবারের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১১৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মৃত্যুবরণকারী ৩৬ জনের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৫২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৫২৮ জন। মৃত ৩৬ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ২৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় ৩৬ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা