করোনায় সারাদেশে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৯২
২৬ নভেম্বর ২০২০, ০৫:৩৩ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট ৬ হাজার ৫২৪ জনের মৃত্যু হলো। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ২৯২ জন। এখন পর্যন্ত চার লাখ ৫৬ হাজার ৪৩৮ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৯৪টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৭ লাখ ১৩ হাজার ২০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৮২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮১ দশমিক ৩৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১২ জন নারী। এখন পর্যন্ত ৫ হাজার ৭ জন পুরুষ এবং ১ হাজার ৫১৭ জন নারী মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০-ঊর্ধ্ব ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহীতে ৩ জন এবং রংপুরে ২ জন রয়েছেন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা