করোনা ভাইরাস: কমেছে পরীক্ষা-শনাক্ত-মৃত্যুর সংখ্যা
০৭ নভেম্বর ২০২০, ০৮:০৮ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত এবং মৃত্যু গত কয়েকদিনের তুলনায় কমেছে। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) করোনায় মৃত্যু হয়েছিল ১৫ জনের। আর শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৬৯ জন। এর আগে ৫ নভেম্বর মারা যান ১৭ জন। ৪ নভেম্বর ২১ জন। ৩ নভেম্বর ১৭ জন। ২ নভেম্বর মারা যান ২৫ জন। শনাক্ত এবং মৃত্যুর পাশাপাশি কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৫২১টি। আর আজ নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪১৯টি। দেশে এ নিয়ে করোনার মোট নমুনা পরীক্ষা হলো ২৪ লাখ ২৯ হাজার ৮৪২টি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে বর্তমানে ১১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ২৮৪টি। দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসেবে শনাক্ত হলেন ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। আর করোনায় এখন পর্যন্ত মারা গেলেন ৬ হাজার ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪১ জন। আর এখন পর্যন্ত সুস্থ হলেন মোট ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার ১১ দশমিক ২৯ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ ১১ জন আর নারী দুই জন। এখন পর্যন্ত করোনায় পুরুষ মারা গেলেন চার হাজার ৬৫৭ জন। আর নারী মারা গেলেন এক হাজার ৩৯২ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৯৯ এবং নারী ২৩ দশমিক ১১ ভাগ। বয়স বিবেচনায় মারা যাওয়াদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন আর, ষাটোর্ধ্ব রয়েছেন ৯ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৭ জন, রংপুর বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ২ জন আর খুলনা বিভাগে রয়েছেন একজন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১ হাজার ৫৪১ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১ হাজার ৬২ জন, চট্টগ্রাম বিভাগের ৩২১ জন, রংপুর বিভাগের ১৬ জন, খুলনা বিভাগের ৬১ জন, বরিশাল বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, সিলেট বিভাগের ৪৯ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ