করোনা ভাইরাস: একদিনে শনাক্ত ১৪৬৯, মৃত্যু আরও ১৫
০৬ নভেম্বর ২০২০, ০৬:৩১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৬৯ জন। এ নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হলেন ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ৬ হাজার ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন। শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৭৪৭টি। ১১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫২১টি। এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ১৮ হাজার ৪২৩টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৮৬ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ২৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ১১ জন আর নারী ৪ জন। এখন পর্যন্ত করোনায় পুরুষ মারা গেলেন ৪ হাজার ৬৪৬ জন, আর নারী ১ হাজার ৩৯০ জন; শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৯৭ শতাংশ আর নারী ২৩ দশমিক শূন্য তিন শতাংশ। এই ১৫ জনই হাসপাতালে মারা গেছেন। ১৫ জনের মধ্যে বয়স বিবেচনায়, ষাটোর্ধ্ব রয়েছেন পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৮ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন একজন করে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১ হাজার ৪৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৯৬৫ জন, চট্টগ্রাম বিভাগের ৩৪১ জন, রংপুর বিভাগের ১৮ জন, খুলনা বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ৩১ জন, রাজশাহী বিভাগের ১৮ জন, সিলেট বিভাগের ৫১ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন দুই জন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা